A ledger that is explicit about what is yours. No ads, no trackers, in English or Bangla. একটি খতিয়ান যা স্পষ্ট করে বলে কোনটা আপনার। কোনো বিজ্ঞাপন নেই, কোনো ট্র্যাকার নেই — বাংলা বা ইংরেজিতে।
Money a relative holds for you counts toward what you own. Money you hold for somebody else does not, however long it sits there. The two are kept apart at the account level, so your net worth is a number you can stand behind.আত্মীয়ের কাছে রাখা আপনার টাকা আপনার সম্পদে গোনা হয়। অন্যের যে টাকা আপনার কাছে রাখা, তা যত দিনই থাকুক, গোনা হয় না। দুটো আলাদা রাখা হয় অ্যাকাউন্টের পর্যায়েই — তাই আপনার নিট সম্পদ এমন একটি সংখ্যা যার ওপর ভরসা করা যায়।
Balances are worked out from your entries, never stored and nudged. Count a wallet, and any difference is booked as a named correction rather than absorbed in silence.ব্যালান্স আপনার এন্ট্রি থেকেই হিসাব করা হয় — কখনো আলাদা করে রেখে একটু-আধটু বদলানো হয় না। মানিব্যাগ গুনলে যে পার্থক্য পাওয়া যায়, তা চুপচাপ মিশে না গিয়ে একটি নামযুক্ত সংশোধন হিসেবে লেখা হয়।
What you have lent and what you owe, person by person, with a running balance and every payment kept. One screen per person shows both directions, never netted into one number.আপনি কাকে কত ধার দিয়েছেন আর কার কাছে কত ধারি — প্রতিজনের চলমান ব্যালান্স আর প্রতিটি পরিশোধসহ। প্রতিজনের একটি পাতায় দুই দিকই দেখা যায়, কখনো কাটাকাটি করে একটি সংখ্যায় নামানো হয় না।
Keep a business without a second app. It can pay from your personal accounts, as most small ones do, while its ledger and reports stay out of yours. Its worth is reported beside your net worth, never inside it.দ্বিতীয় কোনো অ্যাপ ছাড়াই ব্যবসার হিসাব রাখুন। ছোট ব্যবসায় যেমনটা হয়, এটি আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে খরচ করতে পারে — কিন্তু এর খতিয়ান আর রিপোর্ট আপনারটা থেকে আলাদা থাকে। এর মূল্য আপনার নিট সম্পদের পাশে দেখানো হয়, ভেতরে নয়।
In and out for any period. Where it actually went. Profit and loss, split into wages and running costs. Every account and person has a statement of its own.যেকোনো সময়ের আয় ও ব্যয়। টাকা আসলে কোথায় গেল। লাভ-ক্ষতি, মজুরি আর চলতি খরচে ভাগ করা। প্রতিটি অ্যাকাউন্ট ও ব্যক্তির নিজস্ব স্টেটমেন্ট।
Set money aside for a project and see what it really cost, or run a collection for a cause with its own pot, contributors and total.কোনো প্রজেক্টের জন্য টাকা আলাদা রাখুন আর দেখুন আসলে কত খরচ হলো, অথবা কোনো উদ্দেশ্যে তহবিল সংগ্রহ চালান — নিজস্ব তহবিল, অবদানকারী আর মোট হিসাবসহ।
Set your hawl year and the nisab on the day it closes, and Hisab360 totals every asset that counts: gold and silver by weight, money owed to you if you count it. What scholars differ on is left to you. The arithmetic is not.আপনার হাওল বছর আর তা শেষ হওয়ার দিনের নিসাব ঠিক করুন — Hisab360 গণনাযোগ্য সব সম্পদ যোগ করবে: ওজন অনুযায়ী সোনা-রুপা, আর আপনি চাইলে আপনার পাওনা টাকাও। আলেমদের যেখানে মতভেদ, সে সিদ্ধান্ত আপনার। হিসাবটা নয়।
Every amount, name and note is sealed with AES-256 under a key belonging to your account alone, and that key is wrapped by a key the database never holds. No ads, no analytics, no crash reporter, no trackers.প্রতিটি অঙ্ক, নাম ও নোট AES-256 দিয়ে সিল করা হয়, শুধু আপনার অ্যাকাউন্টের একটি চাবিতে — আর সেই চাবি মোড়ানো থাকে এমন আরেকটি চাবিতে যা ডেটাবেসের কাছে কখনো থাকে না। কোনো বিজ্ঞাপন, অ্যানালিটিক্স, ক্র্যাশ রিপোর্টার বা ট্র্যাকার নেই।
This is not end-to-end encryption: the server adds up your balances, so it can open what it stores.এটি এন্ড-টু-এন্ড এনক্রিপশন নয়: সার্ভার আপনার ব্যালান্স যোগ করে, তাই সে যা সংরক্ষণ করে তা খুলতে পারে।